| শিরোনাম: |
নরসিংদীতে অবৈধবভাবে বালু উত্তোলন করার সময় মোবাইল কোর্ট করতে গিয়ে বালু খেকোদের হামলা ও গুলিবর্ষণের হন স্থানীয় ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকরা বলে জানা যায়। বৃহস্পতিবার, রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামের পাশে অবস্থিত মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। তবে এ হামলায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। স্থানীয় ও ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিন যাবত অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করে আসছে স্থানীয় বালু খেকোরা। ইতিপূর্বে মোবাইল কোর্টের মাধ্যমে ওইসব বালু খেকোদের একাধিকবার জেল জরিমানা করা হলেও কোনোভাবেই থামানো যাচ্ছিলনা অবৈধ বালু উত্তোলন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তারা বিভিন্ন সময় বালু উত্তোলন করে আসছেন। এসব অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে জেলা প্রশাসনের নিয়মিত ভ্রাম্যমান আদালত করে থাকেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে।