মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ২ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


আন্তর্জাতিক
যুদ্ধবিরতির পুরো কৃতিত্ব দাবি করলেন ট্রাম্প
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ১২:৩০ পিএম   (ভিজিট : ৪৫)
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের ঠিক পাঁচ দিন আগে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি দিতে চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। এই চুক্তির পুরো কৃতিত্ব দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। খবর এনডিটিভির। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে লিখেছেন, মধ্যপ্রাচ্যে জিম্মিদের জন্য আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। জিম্মিরা শিগগিরই মুক্তি পাবে। ধন্যবাদ। আরেক পোস্টে ট্রাম্প এই চুক্তির পুরো কৃতিত্ব দাবি করেছেন। 

ট্রাম্প লিখেছেন, নভেম্বরে ঐতিহাসিক জয়ের কারণে এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। 
বুধবার (১৫ জানুয়ারি) বিবিসির প্রতিবেদনে বলা হয়, গাজায় ১৫ মাসের যুদ্ধের অবসান ঘটাতে হামাস এবং ইসরায়েল একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে। দীর্ঘ কয়েক মাস আলোচনার পর এই চুক্তিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল, যার অন্যতম মধ্যস্থতাকারী ছিল কাতার।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বিবিসিকে বলেছে, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে হামাস এবং ইসরায়েলের মধ্যস্থতাকারীদের মধ্যে পৃথক বৈঠকের পর উভয় পক্ষ গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়ে চুক্তিতে সম্মত হয়েছে"। যুদ্ধবিরতির খবর জানার পর গাজায় ফিলিস্তিনিদের অনেককে রাস্তায় উল্লাস করতে দেখা গেছে।
বিবিসি জানিয়েছে, আগামী ১৯ নভেম্বর থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। প্রথম পর্যায়ে ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এই সময়ে হামাস ৩৩ জন জিম্মিকে মুক্তি দেবে। প্রতিজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ইসরায়েল বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। এরপর থেকে গাজায় ইসরায়েল ব্যাপক হামলা চালানো শুরু করে। এসব হামলায় গত ১৫ মাসে ৪৬ হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ধোনি থেকে পান্ত, প্রত্যেক আইপিএলের সর্বোচ্চ দামী যারা
শীত বিলাসের জোর দাবি জানাই: ফারিণ
স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায় : মির্জা ফখরুল
বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফিল্মি কায়দায় সাংবাদিকের ওপর হামলা
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
মাঠে ফিরেই সালাহ’র রেকর্ড, জিতল লিভারপুল-আর্সেনাল-চেলসি
ঢাকা-দিল্লি সম্পর্ক: শান্তিপূর্ণ নির্বাচন ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা
হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com