মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ২ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
নবীনগরের পঞ্চবটি লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে দুর্ধর্ষ চুরি
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৭:২৫ পিএম   (ভিজিট : ২০২)
জেলার নবীনগর পৌর এলাকার ২নং ওয়ার্ডের পঞ্চবটি লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার ভোর রাতে এই চুরির ঘটনা ঘটে। সরজমিনে গেলে আশ্রমের পুরোহিত সুরঞ্জিত চক্রবর্তীর সাথে কথা বলে জানা যায়, তিনি বলেন আমি প্রতিদিনের মতো রাতে বাবার পুজো দিয়ে ঘুমিয়ে যাই। ভোর রাত আনুমানিক ৪টা থেকে ৫টার দিকে সংঘবদ্ধ দু’জন চোর আশ্রমের পশ্চিম দিক দিয়ে বেড়া ভেঙ্গে লোকনাথ বাবার মন্দিরে প্রবেশ করে তিনটি দানবাক্সর মধ্যে দুটির তালা ভেঙ্গে টাকা নিয়ে যায় এবং একটি দানবক্সের তালা ভাঙ্গতে না পেরে পুরো দানবাক্সটি কাধেঁ তুলে নিয়ে যায় সংঘবদ্ধ দুই চোর। যা মন্দিরের সিসি টিভির ফোটেজে দেখা যায়। এ ছাড়াও লোকনাথ বাবার গলায় স্বর্ণের চেইনসহ মন্দিরে থাকা অনেক মূলব্যান জিনিসপত্র নিয়ে যায়, যার আনুমানিক মূল্য তিন থেকে চারলক্ষ টাকা হবে।

লোকনাথ আশ্রমের সভাপতি সমর বনিক জানান, তিনটি দানবাক্সে কয়েক মাসের জমানো টাকা ও স্বর্ণ সহ মন্দিরে থাকা বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় চোরের দল। সিসি টিভির ফুটেজে দুজন চোরকে সরাসরি দেখা গেছে। আশাকরি নবীনগর থানা পুলিশ চোরকে ধরতে পারবেন।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চুরির ঘটনার আলামত সংগ্রহ করেছি। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সাংবাদিক মাহবুবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ডিআরইউ'র নিন্দা
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
হাদিকে গুলি ‘ইন্টেলিজেন্স ফেইলিয়র’, সরকারের জবাবদিহি দাবি গোলাম পরওয়ারের
হাদির ঘটনাকে বিচ্ছিন্ন বলার পর দায়িত্বে থাকার অধিকার নেই সিইসির: নাহিদ ইসলাম
রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফিল্মি কায়দায় সাংবাদিকের ওপর হামলা
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
মাঠে ফিরেই সালাহ’র রেকর্ড, জিতল লিভারপুল-আর্সেনাল-চেলসি
ঢাকা-দিল্লি সম্পর্ক: শান্তিপূর্ণ নির্বাচন ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা
হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com