বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫ ৩ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


অপরাধ
দুবাই থেকে সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণ নিয়ে ফিরছিলেন রেখা
প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৫:৫৮ পিএম   (ভিজিট : ১৩৩)
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট কেজি ২১৭ গ্রাম সোনার বার ও অলংকারসহ রেখা পারভীন নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। যার বর্তমান বাজারমূল্য ছয় কোটি ৫৭ লাখ ৩৬ হাজার টাকা।

বুধবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম জানান, মঙ্গলবার রাত ১১টায় দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রী রেখা পারভীনকে তল্লাশি করা হয়। এ সময় তার সাদা হ্যান্ড ব্যাগ থেকে কালো কাপড়ে মোড়ানো সোনার বার ও অলংকার উদ্ধার করা হয়। পরে গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে এসব বের করা হয়। গণনা করে ৬৯টি সোনার বার, একটি সোনার চেইন পাওয়া যায়।

তিনি আরও জানান, পরে রেখার দেহ তল্লাশি করে আরও ছয়টি সোনার চুড়ি পাওয়া যায়। সোনার বারের ওজন আট কেজি চার গ্রাম। একটি সোনার চেইনের ওজন ১১৫ গ্রাম এবং ছয়টি চুড়ির ওজন ৯৮ গ্রাম। উদ্ধার করা মোট সোনার ওজন আট কেজি ২১৭ গ্রাম। জব্দকৃত সোনা ঢাকা কাস্টম হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে। এছাড়া রেখা পারভীনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা করা হয়েছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

বিদায় ২০২৩ স্বাগত ২০২৪
নতুন বইয়ের ঘ্রাণে মাতবে ৩ কোটি ৮১ লাখ শিক্ষার্থী
জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি
আগৈলঝাড়ায় বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ
কালিহাতীর আফজালপুর চরে নৌকার বিশাল সভা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

স্বাধীনতার গান আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিতে চান লেনিন
গাজীপুরে প্রেমিকাকে গলা কেটে হত্যা প্রেমিক আটক
কালীগঞ্জে ২ ভাগে বিভক্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা
এই প্রথম মৃত্যুবরণ কারী সকল ইপিএসকর্মী সহ প্রবাসীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
ডিআইএর পরিচালক অলিউল্লাহ আজমতগীরের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com